শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুয়াশায় গাড়ি চালাতে বিআরটিএ’র চার নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

Spread the love

কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর সতর্কতা হিসেবে চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। পাশাপাশি চালকদের সচেতন করতে শনিবার ৪ ডিসেম্বর সকালে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিআরটিএ’র পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য বিআরটিএ’র চার নির্দেশনার মধ্যে রয়েছে-

১. কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীরগতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।

২. কুয়াশাচ্ছন্ন অবস্থায় গাড়ির হেডলাইট ‘লো-বিম বা ডিপার’ জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। ‘হাই-বিম বা আপার’ কুয়াশাকে আরও বেশি ঘন করে বিধায় ‘হাই-বিম বা আপার’ জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।

কুয়াশায় গাড়ি চালাতে বিআরটিএ’র চার নির্দেশনা

৩. লেন পরিবর্তন বা ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেওয়ার আগে দেখা যায় না, সেসব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।

৪. ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালাতে হবে।

এদিকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে আজ লিফলেট বিতরণকালে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্টমেট্রো সার্কেল-২-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান

তারেক রহমানকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ কায়কোবাদের

ঈদযাত্রায় ‘চরম জুলুম’: অব্যবস্থাপনা নিয়ে জামায়াত আমিরের তীব্র ক্ষোভ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

২০ জরুরি ওষুধের দাম সর্বোচ্চ ৫০% কমাল ইডিসিএল

নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৪ দিন ব্যাংক লেনদেন বন্ধ

জবিতে শাটডাউন প্রত্যাহার, রবিবার থেকে ক্লাস চালু

জরিপে উঠে এসেছে, নির্বাচনে ভোটারের অংশগ্রহণ হবে ৯৩ শতাংশ