শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জেতার নেশায় এখনো মগ্ন রোনালদো সাক্ষাতকারে বললেন, ‘ইনশাআল্লাহ’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

Spread the love

দুই বছর হয়ে গেলো, বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বাস করছেন সৌদি আরবে। ক্যারিয়াজুড়ে রেকর্ডের পসরা সাজানো রোনালদো খেলছেন সৌদি আরবের শীর্ষ ফুটবল লিগে। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন তিনি। দুটি ক্যালেন্ডার পার করে এসে কেমন আছেন দেশটিতে- সেসব কথা মন খুলে বলেছেন দেশটির প্রো লিগের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে।

ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে থাকা রোনালদো সৌদি আরবে এসেও ভেঙেছেন অনেক রেকর্ড। ভেঙেছেন প্রতিযোগিতায় এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। ২০২৩–২৪ মৌসুমে গোল্ডেন বুট জয়ের পথে ৩১ ম্যাচে গোল করেছেন ৩৫টি। কিন্তু এতো কিছুর পরও লিগে আল হিলালের পেছনেই থাকতে হয়েছে রোনালদোর দল আল নাসরকে। এমনকি এখন পর্যন্ত আল নাসরের হয়ে মাত্র একটি শিরোপাই জিতেছেন তিনি, ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

তবে সামনের সময়গুলো অর্জনের এই ঘাটতি পুষিয়ে নিতে চান রোনালদো, ‘আমি আরও জিততে চাই। দলকে শিরোপা এনে দিতে আরও পরিশ্রমের মাধ্যমে নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে চাই। আল হিলাল ও আল ইত্তিহাদের মতো দলের সঙ্গে লড়াই করা কঠিন। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। ফুটবল এমনই। ভালো মুহূর্ত যেমন থাকবে, থাকবে খারাপ মুহূর্তও। কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পেশাদারিত্ব বজায় রাখা, পরিশ্রম চালিয়ে যাওয়া, ক্লাবকে সম্মান জানানো এবং নিজের চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা। পাশাপাশি এটা বিশ্বাস করা যে সবকিছু বদলাবে।’

নিজের বিশ্বাসে রোনালদো সবসময়ই অটল থাকেন তা প্রমাণিত। সৌদি সংস্কৃতির সঙ্গেও যে তিনি পরিবারসমেত দারুণ মানিয়ে নিয়েছেন তা ফুটে উঠেছে রোনালদোর পরের বক্তব্যে, ‘আমি আল নাসরকে শিরোপা জেতায় সাহায্য করতে চাই। ইনশাআল্লাহ, আল নাসরের জন্য এ বছরটা ভালো হতে যাচ্ছে।’ এ তো গেল মাঠের জীবনের কথা। মাঠের বাইরে পরিবার নিয়ে কেমন কাটছে তার জবাবে রোনালদো বলেন, ‘আমি খুশি, আমার পরিবারও খুশি। জীবন ভালো চলছে, ফুটবলও ভালো চলছে। সুন্দর এই দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি।’

সেই সঙ্গে রোনালদো দৃষ্টিতে রয়েছে সৌদি ফুটবলে উন্নতির আকাঙ্খাও যা আবর্তিত হচ্ছে তাকে কেন্দ্র করেই, ‘আমার জন্য এটা সম্মানের যে এই লিগ ক্রমেই বিকশিত হচ্ছে। অনেক তারকা এখানে এসে লিগকে আরও ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। প্রথম তারকা হিসেবে এখানে আসাটা সম্মানের। কিন্তু আমার চাওয়া, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে লিগটি আরও উন্নতি করুক। শুধু মূল দলগুলোই নয়, একাডেমিগুলোও। আমার স্বপ্ন শুধু সৌদি খেলোয়াড় এবং লিগের ভবিষ্যৎ ঘিরে নয়, বরং দেশটির জন্যও। আমি অন্য লিগের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। দেশ (সৌদি আরবের ফুটবল) ও লিগকে আমি সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করার চেষ্টা করব।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

ওষুধের লাগামহীন দামে ফতুর রোগীরা, নিয়ন্ত্রণে হাই কোর্টের নির্দেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

https://amarbanglanews24.com/

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত: ইসি

নেত্রকোনায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

কায়রোসে হামলা: নিরাপদ আছেন কি বাংলাদেশি নাবিকরা?

প্রধানমন্ত্রীর উদ্বোধনে বগুড়া সিটি করপোরেশন

সত্যিই সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার: ৮,৭৭০ কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’