বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থার প্রতি কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, অনেকেই মনে করেন আধুনিক অস্ত্র ও সামরিক শক্তির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। তবে বাস্তবে দেশটির শক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই দেশটি বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে।

তিনি বলেন, একটি দেশকে শক্তিশালী ও উন্নত পর্যায়ে নিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

মন্ত্রী শিক্ষকদের এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ