সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ইয়াও ওয়েন প্রায় তিন বছর নয় মাস বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে ধারাবাহিক বিদায়ী সাক্ষাৎ করছেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদলের পৃথক বৈঠক

জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ার ইঙ্গিত ওয়াশিংটনের

বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি বাংলাদেশকে: প্রধানমন্ত্রী

‘উদ্দেশ্য সৎ হলেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’

নির্বাচনি প্রচারে টিভি চ্যানেলে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসির

৩ লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়

‘জামায়াত বিশ্বাসযোগ্য নয়, তাদের সমর্থন করতে পারি না’: মির্জা ফখরুল

ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি ট্রেন যাত্রীরা

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২