রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ণ

Spread the love

কানাডার কুইবেক প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মন্ট্রিলের দক্ষিণ-পূর্বে সেইন্ট-ব্রিজিড-ডি’ইবারভিল এলাকার হাইওয়ে ১০-এর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে হেলিকপ্টারটিতে থাকা চার আরোহীর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে কুইবেক প্রাদেশিক পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এবং তারা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কুইবেক পুলিশের ‘মেজর ক্রাইমস ইউনিট’। পাশাপাশি দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠাচ্ছে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড (টিএসবি)।

দুর্ঘটনার পর হাইওয়ে ১০-এর ওই এলাকার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত