শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফরচুন মলের শম্পা জুয়েলার্সে চুরি: ৪ জন গ্রেফতার, উদ্ধার ১৯০ ভরি স্বর্ণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরির সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৯০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

শুক্রবার দুপুরে মিন্টুরোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন— শাহিন মাতব্বর (৪৬), নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) এবং তার স্ত্রী অনিতা রায় (৩১)।

ডিবি জানায়, ৮ অক্টোবর রাতে ফরচুন মার্কেটের দোতলায় অবস্থিত শম্পা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। মামলার পর সিসিটিভি ফুটেজ, প্রযুক্তি ও তথ্যভিত্তিক তদন্তে তিন দিনের টানা অভিযানে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চোরচক্রটি তিন মাস ধরে দোকান পর্যবেক্ষণ (রেকি) করে এবং ঘটনার আগের দিন মার্কেটের বাথরুমের জানালায় সুতা বেঁধে পথ তৈরি করে রাখে। রাতে এসে গ্রিল কেটে দোকানে ঢুকে চুরি করে।

শফিকুল ইসলাম জানান, এই চক্রের সদস্যরা এর আগেও চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে স্বর্ণ চুরির ঘটনায় জড়িত ছিল। জামিনে বের হয়ে তারা আবার একই কৌশলে নতুন চুরির পরিকল্পনা করে।

উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ১৯০ ভরি, বাকি স্বর্ণের অবস্থান জানার জন্য তদন্ত চলছে। ডিবি জানায়, একজন আসামি এখনও পলাতক, তাকে গ্রেফতার করা গেলে পুরো চুরির নেপথ্য তথ্য জানা যাবে।

চোরচক্রটি পেশাদার হলেও তারা নিজেদের আড়াল করতে সাধারণ কৃষক বা গরুর ফার্মের কর্মী হিসেবে পরিচয় দিতো বলে জানায় গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসিনার বিচার দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

ডিএনসিসি নির্ধারণ করবে এলাকাভিত্তিক বাড়িভাড়া

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে শরিফ ওসমান হাদিকে

গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্টের দোসররা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস

নির্বাচনী প্রচারণার সমাপ্তি: এখন কেবলই ১২ ফেব্রুয়ারির অপেক্ষা

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর প্রার্থীরা, প্রস্তুত হচ্ছে ইসি