বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংসদ থেকে বিরোধী দলের ওয়াক আউট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

Spread the love


জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৭ মিনিটে তারা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

এর আগে রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যক্রম শুরু হয়। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার অনুমতি চান। অনুমতি পেয়ে তিনি সংবিধান সংশোধন কমিটি গঠন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আপত্তি তুলে ধরেন।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সামনে থাকলেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন আরও গুরুত্বপূর্ণ হলেও সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করছে।

এ অবস্থায় এসব বিষয়ের প্রতিবাদে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউটের সিদ্ধান্ত নেন। পরে তারা সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে মেট্রোরেলে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে

পিআর নির্বাচন বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার পথ: তারেক রহমান

ঈদুল আজহার নামাজ ও পালনের নিয়মাবলী

নাম ও থাম বদলে পুরোনো নাটক নতুন করে মুক্তি : নতুন প্রতারণা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন: অপরাধ ট্রাইব্যুনাল

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

‘সেভেন সিস্টার্সকে রক্ষা করতে ভারত মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু : মাহদী আমিন

হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিল মেডিকেল বোর্ড