বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কবে ঘোষণা করা হবে, সেই দিন জানা যাবে আজ। গত ২৩ অক্টোবর বিচারকাজ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজকের দিন ধার্য করে দেয় রায়ের তারিখ জানানোর জন্য।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশপাশ এলাকায় চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন আসামি। তবে মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

প্রসিকিউশন পক্ষ থেকে ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়, যার মধ্যে ছিলেন প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তা ও সাংবাদিক। সাক্ষ্য, ফোনালাপ, দালিলিক প্রমাণসহ মোট ৯০টি তথ্যচিত্র ও ৩৫টি বস্তুগত প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

গত ২৩ অক্টোবর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের নির্দোষ দাবি করে খালাস চান।

২০১৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি ছিল প্রথম রায় ঘোষণার পর্যায়ে পৌঁছানো মামলা।

প্রসিকিউশন দাবি করেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের মূল হুকুমদাতা ছিলেন শেখ হাসিনা। আজ রায় ঘোষণার তারিখ ঘোষণা হলে, সেটিই হবে দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার শেষ বিদায়ে সহযোগিতায় কৃতজ্ঞতা তারেক রহমানের

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: নতুন তফসিলের ঘোষণা

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১৩৫০ কর্মকর্তার ছাঁটাই

ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর!

সংসদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি: রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন বিরোধী দলের ওয়াকআউট

ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ, নতুন তারিখে হবে পুনঃভোট : ইসি

মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুকে গুলি: ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সরব সাবেক মার্কিন কর্মকর্তা

১৫ পুলিশকে পিটিয়ে হত্যা, কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: নতুন রাজনৈতিক সমীকরণ ও চ্যালেঞ্জ