মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সম্পর্ক ভালো করতে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে হবে ভারতকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো করতে হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের দেশে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে হলে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে। বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারত সরকার উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক

তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি ভারতের হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ কল্যাণের মামলা আদালতের বিষয়

এদিকে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস কিংবা অন্য কোনো ব্যক্তির প্রতি সরকারের অনুরাগ বা বিরাগ নেই। মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয় এবং এটি আদালতের নিজস্ব গতিতেই চলবে।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান

ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে পরিচালিত অভিযানের তথ্যও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তথ্য উপদেষ্টা।

তিনি জানান, গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে মোট ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অরাজকতার শঙ্কায় সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম: মিয়ানমারে ৫ মাত্রার কম্পন

ভরা মৌসুম সত্ত্বেও ইলিশের দাম আকাশছোঁয়া: বাজারে মাছের আগুন দাম

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

নানিবাড়ির স্বজনদের কাছে ভোটের সমর্থন চাইলেন তারেক রহমান

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৫৯ বিলিয়ন ডলার

খাল খনন কর্মসূচি: জিয়াউর রহমানের উদ্যোগ থেকে বর্তমান পরিকল্পনা