রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্গা সাজে নওশাবার যে বার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ

Spread the love

সামাজিক বিষয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলা অভিনেত্রীদের একজন কাজী নওশাবা আহমেদ। এবারের শারদীয় দুর্গাপূজার ফটোশুটেও তার ব্যতিক্রম হল না।

দশমীর একদিন আগে সমুদ্রপারে দুর্গারূপে ভক্তদের কাছে ধরা দিয়েছেন নওশাবা। ‘দুর্গার সমুদ্র’ থিমে অভিনেত্রীর তোলা প্রতিটি ছবিতে উঠে এসেছে সমুদ্রবিষয়ক নানা কার্যক্রম। দুর্গার বেশে হাজির হয়ে নওশাবা তুলে ধরেছেন ধর্মীয় সম্প্রীতি, সমুদ্রের পরিবেশ দূষণ ইস্যু, দুর্গার মাতৃরূপ, সাহায্যকারী রূপ, ত্রাণকর্তার ভূমিকা ইত্যাদি। 

এবারের দুর্গাপূজা উপলক্ষেও বিশেষ ফটোশুট ও ভিডিওচিত্র নির্মাণ করেছে নওশাবার ‘টুগেদার উই ক্যান’ ও ফটোগ্রাফি এজেন্সি ‘মোমেন্টওয়ালা’। পরিচালনা ও ফটোগ্রাফি করেছেন এমডি নাজমুল হোসাইন। নওশাবাকে দেবী দুর্গার বেশে সাজিয়েছেন ইমন হোসেন। এই ফটোশুটটির সবচেয়ে বিশেষ দিক হলো সমসাময়িক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়কে দেবীরূপে নারী শক্তির ঢেউয়ে প্লাবিত করার প্রয়াস করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলোর ক্যাপশনে কাজী নওশাবা আহমেদ বলে দিলেন, ‘শিল্প সমুদ্রের ন্যায়। তাকে শিকল পরিয়ে বা গলা চিপে ধরে লাভ নেই। শিল্পীর শিল্পসত্তার জোয়ারে ভেঙে যাবে সব শিকল। শুধু মন্দিরে পূজনীয় দেবী নয়! তিনি প্রতিটি নারীর আত্মার প্রতিফলন। সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী। সব কিছুকে আলিঙ্গন করেন এবং দুর্গা শান্তি ও বিজয়ের প্রতীক।’

বিষয়টি নিয়ে নওশাবা জানান, তিনি মনে করেন, দুর্গা ভালোবাসা আর সম্প্রীতির আধার। সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী, সব কিছুকে আলিঙ্গন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে ছাত্রদল’

নিরাপত্তা ইস্যুতে ফের সমন্বয় বৈঠকে বসছে ইসি

নিউজ টাইটেল: জুলাই–আগস্ট হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

বিএনপি-জামায়াতের ব্যয়সীমা সাড়ে চার কোটি, এনসিপির ৭৫ লাখ টাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

উত্তর কোরিয়ার প্রতি সম্মান ও সংলাপের বার্তা লি জে মিয়ংয়ের

৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ

ক্ষেপণাস্ত্রের সংকটে ইরানে হামলা স্থগিত করেছে ওয়াশিংটন

চাকরিতে বাড়তে পারে বয়সসীমা, প্রতিবেদন জমা