শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাড় কাঁপানো শীতেও কুয়াকাটায় পর্যটকদের ভিড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

Spread the love

দেশজুড়ে বইছে কনকনে শীত এবং হিমেল হাওয়া। ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় শীতের তীব্রতা উপেক্ষা করে বেড়েছে পর্যটকদের ভিড়। সারাদিনে কোথাও সূর্যের দেখা না মিললেও ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে পশ্চিম আকাশে দেখা গেছে সূর্যের আলো। তবে কমেনি শীতের তীব্রতা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) ২০২৫ সালের প্রথম শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে। কুয়াকাটায় আগত অনেক পর্যটকই হোটেলে অবস্থান নিয়েছেন।

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক হাফিজুর রহমান বলেন, কুয়াকাটায় এসে বেশ ভালো লাগছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। অনেক পর্যটকের আগমন। এখানে দুই দিন থাকার জন্য এসেছি, তবে শীতের তীব্রতা একটু বেশি। বাচ্চাদের নিয়েই মূলত এখানে আসা। বাচ্চারা সৈকতে গোসল করতে চেয়েছিল কিন্তু পানি অতিরিক্ত ঠান্ডা, তাই নামতে দেইনি। তবে সবাই আনন্দ-উল্লাস আর ছোটাছুটিতে ব্যস্ত।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খান বলেন, কুয়াকাটায় পর্যটকদের ভিড় রয়েছে। তবে শতভাগ বুকিং নেই হোটেলগুলোতে। অধিকাংশ হোটেল ৫০-৬০ শতাংশ বুকড হয়েছে। প্রথম সারির কিছু হোটেল শতভাগ বুকড হয়েছে। তবে শীতের তীব্রতা একটু কমলে কুয়াকাটায় পর্যটক বাড়বে বলে মনে করছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, শীতের তীব্রতা বেশি থাকলেও আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটার সব দর্শনীয় স্থানগুলোতে আমাদের একাধিক টিম কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুরমা নদীর তীরে সৌন্দর্য ও বন্যা প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ: জানা যাবে যেভাবে

ঢাকায় ভোটের নিরাপত্তায় থাকবে ২৫ হাজার পুলিশ

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন

ইরানে বিক্ষোভ ও প্রাণহানি: মৃতের সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য

প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইন্তেকাল করেছে,

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, তারা কী কী সুবিধা পান

১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস ও নদীবন্দরে সতর্কতা

নির্বাচনের অর্থ বরাদ্দে কার্পণ্য নেই: অর্থ উপদেষ্টা