শনিবার , ২৬ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন কমিশনের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

Spread the love

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর জনআস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তির অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) খুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভাটি খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপের একটি দেশে নির্বাচন বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট। এটা অস্ত্রের চেয়েও মারাত্মক। এই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন, “সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি স্টাইলে। একজন ফেসবুকে অপতথ্য দিলে যাচাই-বাছাই না করেই এক হাজার মানুষ তা শেয়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়।”

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। তবে তিনি সকলের সহযোগিতায় এই চ্যালেঞ্জ উৎরাতে পারবেন বলে আশাবাদী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পিআর (প্রportional representation) পদ্ধতিতে নির্বাচন হলে সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদলানো না পর্যন্ত তারা পুরোনো নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাতের আধারের নির্বাচন আর হবে না।” সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার পর প্রধান নির্বাচন কমিশনার খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত নেতাদের বিচারের নজির: মৃত্যুদণ্ডের ঘটনা

বিশ্বে সবচেয়ে সুখী দেশের শীর্ষে আবারও ফিনল্যান্ড, কিন্তু কেন?

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৬ বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যে পরিকল্পনা সরকারের

চট্টগ্রামে কুকি-চিনের ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল

মিরপুরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক—হতাহত নেই

গাজায় যুদ্ধবিরতির খসড়া চুক্তিকে স্বাগত জানালেন ইইউর কাজা কালাস

সংসদে দুই বেলা অধিবেশনের সিদ্ধান্ত: ১৩৩টি অধ্যাদেশ পাসে বিশেষ কর্মযজ্ঞ