রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

Spread the love

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ের সময় বাসসকে এ তথ্য জানান।

স্থানীয় সরকার গণতন্ত্রের বড় শক্তি

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের অন্যতম বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই।

একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সজাগ থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

প্রশাসকদের বিভিন্ন দাবি

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধি এবং বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির কাছে দাবি তুলে ধরেন।

জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে।

আন্দোলনে অংশগ্রহণের কথা স্মরণ

গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

এ সময় তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সর্বশেষ - অপরাধ