শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় ঈদগাহের পাশে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহসংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না: ট্রাম্প, একমত রাজা চার্লস

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র:চিত্রনায়িকা পরীমনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ডোপ টেস্ট’ চাইলেন বিএনপি নেতা রাশেদ খাঁন

অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার: ডিবির অভিযান

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে: প্রধানমন্ত্রী

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসাধারীরা করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল হতে পারে

আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০