বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কিংদাও বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

Spread the love

পূর্ব চীনের কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির তথ্য অনুযায়ী, ‘ওশান মেলোডি’ নামের জাহাজটিতে আগুন লাগার সময় মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। নিখোঁজ আরও কয়েকজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রক্ষণাবেক্ষণের সময় আগুন

স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে জাহাজটির রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। পরে তিন ঘণ্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেছেন বলে এএফপিকে জানিয়েছেন।

উদ্ধারকাজে জোর

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ

সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রায় ১৯০ মিটার দীর্ঘ জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট এটি কিংদাও বন্দরে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের কারণ এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে উদ্ধার অভিযান ও সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি, এএফপি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

দীর্ঘ ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৪ দিন ব্যাংক লেনদেন বন্ধ

‘জায়গা গেলে জায়গা পাব, আম্মা চলে গেলে আর পাব না’

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা

রামিসা হত্যা মামলা: আজই আদালতে দম্পতির বিরুদ্ধে চার্জশিট

থাইল্যান্ড যেতে চান আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) ঈদ

বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক