সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ৫ দিনে এলো ৪৩ কোটি ডলার রেমিট্যান্স

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ

Spread the love

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এদিকে, রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক গতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই রেমিট্যান্সের পরিমাণ স্থানীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, রিজার্ভের বৃদ্ধি এবং রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক লেনদেন ও অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফেরার ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ