শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ

Spread the love

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধিদলের সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন।

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গেতে এ দুর্ঘটনা ঘটে। কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাওয়ার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে কেঙ্গেতে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

কোয়াঙ্গো প্রদেশের ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা জানান, কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক প্লটে আছড়ে পড়ে।

কঙ্গোর সামরিক মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পাইলটের মরদেহ বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা বেসামরিক নাগরিক, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক কর্মকর্তাও ছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হয়। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক মুখপাত্র একেনগে।

খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো দীর্ঘদিন ধরে সংঘাত ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় অস্থিতিশীল। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী গুরুত্বপূর্ণ খনি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে। দেশটির সেনাবাহিনীও এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর মধ্যেই সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা: ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে ধসে পড়ল ভবন, নিহত অন্তত ২১

ডলারের বিকল্পে স্বর্ণে ভরসা বাড়াচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো

গফরগাঁওয়ে রেললাইনের পাতা সরিয়ে ট্রেন লাইনচ্যুত

শাকিব খানের সঙ্গে বিয়েকে জীবনের ‘ভুল সিদ্ধান্ত’ বললেন অপু বিশ্বাস

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের উদ্যোগ

পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়—শিক্ষামন্ত্রী

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী অভিনেত্রী তাসনিয়া ফারিণ

মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি

ভালুকায় কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে