সোমবার , ১২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘আমরা সবাই লক্ষ্যবস্তু’, উপসাগরীয় ঐক্যের আহ্বান আমিরাতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, উপসাগরীয় অঞ্চলের সব দেশই এখন নিরাপত্তাঝুঁকির মুখে। একটি দেশের নিরাপত্তা অন্য দেশগুলোর নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারগাশ উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগ পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে একটি শক্তিশালী সম্মিলিত নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গারগাশ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলার ঘটনা প্রমাণ করেছে, এ অঞ্চলের কোনো দেশই এককভাবে নিরাপদ নয়। তাঁর মতে, যারা সংঘাত এড়িয়ে চলতে চাওয়া দেশগুলোকে দুর্বল মনে করে হামলা চালিয়েছে, তারা ভুল হিসাব করেছে। বাস্তবে উপসাগরীয় অঞ্চলের সব দেশই হুমকির মুখে এবং তাদের নিরাপত্তা অবিচ্ছেদ্য।

সৌদি আরবের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি ব

সর্বশেষ - অপরাধ