শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার তথ্য যাচাইয়ের আহ্বান র‍্যাবের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ প্রতিরোধে প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম।

তিনি বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য অবশ্যই যাচাই করতে হবে। পাশাপাশি ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলতে হবে। এলাকার অপরাধ নিয়ন্ত্রণে প্লট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্টদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে অনেক প্লট মালিক খালি জায়গা ভাড়া দিয়ে থাকেন। এসব প্লটে অনেক সময় অস্থায়ী ঘর তৈরি করে যাচাই-বাছাই ছাড়াই শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়। অভিযোগ রয়েছে, শ্রমজীবীর পরিচয়ের আড়ালে কিছু অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা বাড়াচ্ছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, কোনো প্লটে অননুমোদিতভাবে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি প্লট বা ফ্ল্যাট মালিকের বিরুদ্ধেও দায় তৈরি হতে পারে।

মতবিনিময় সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র‍্যাবের আহ্বানের সঙ্গে একমত পোষণ করেন এবং অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় র‍্যাব-২-এর পক্ষ থেকে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে সরকারি গাড়ি

যারা দেশে আসার আগে দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের কাছে দেশ নিরাপদ নয়

বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

মনোনয়ন নিয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: প্রধান উপদেষ্টা ইউনূস

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার: ৮,৭৭০ কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’

সরকার জানে না তারেক রহমান কখন দেশে ফিরবেন: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ঘিরে পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান