সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নেপালে টানেলে আটকে শতাধিক শ্রমিক, উদ্ধারে ভারী যন্ত্রপাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

Spread the love

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর উদ্ধার অভিযানের বড় অংশ এখন ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎকেন্দ্রগুলোর টানেলকে ঘিরে। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে শতাধিক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি নিয়ে অভিযান জোরদার করা হয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছেন, টানেলে আটকে পড়া মানুষদের উদ্ধারে ভারত ও চীনের বিশেষজ্ঞরা নেপালের উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন। দুর্গম এলাকায় পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করতে ব্যবহার করা হচ্ছে ড্রিলিং মেশিন, এক্সকাভেটর, হাইড্রোলিক কাটারসহ বিভিন্ন ধরনের ভারী সরঞ্জাম।

নেপালের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, টানেলের দিকে যাওয়ার জন্য ইতোমধ্যে চারটি ছিদ্র করার কাজ সম্পন্ন হয়েছে। এখন সেগুলো ব্যবহার করে সরাসরি টানেলের ভেতরে প্রবেশের প্রস্তুতি চলছে। নিখোঁজ শ্রমিকদের অবস্থান শনাক্ত করে দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

নেপালের সেনাবাহিনীও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। ত্রিশূলী নদী উপত্যকার ত্রিশূলী-৩এ ও ত্রিশূলী-৩বি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলগুলোতে বিশেষভাবে অভিযান চালানো হচ্ছে। জাতীয় দুর্যোগঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার সকালে আকস্মিক কাদা ও ধ্বংসাবশেষের ঢল নামার পর থেকে ৯৩৩ জন জলবিদ্যুৎকর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের একটি অংশ এসব টানেলের মধ্যে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে নিতে আর বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন : বৃষ্টির পূর্বাভাস ৬ এপ্রিলের পর

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

ইউএই উপকূলে ট্যাংকারে হামলা, হরমুজে জাহাজ সহায়তায় যুক্তরাষ্ট্র

খলিলুর রহমানের থাকা না-থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ

দাফনের জন্য সমাধিস্থলে ওসমান হাদির লাশ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

‘মাদকের অভয়ারণ্য’ সোহরাওয়ার্দী উদ্যান: দিনে ৪০ কেজি গাঁজার রমরমা ব্যবসা

শিশুদের নিয়মিত টিকাদানে ঘাটতিই হামের কারণ: স্বাস্থ্যমন্ত্রী