শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইডি কার্ড ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্তমানে ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান। ক্যাম্পাসে এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্ব স্ব আইডি কার্ড নিয়ে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরুর দিন ২৯ ডিসেম্বর থেকে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সবাই স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে আসবে। যেহেতু ইতিমধ্যে ক্যাম্পাসে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা সামনে আরও ঘটার সম্ভাবনা আছে তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ, শান্তি ও নিরাপদ বজায় রাখতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, প্রয়োজনে আরও ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে উত্তাল ঢাকা

বাংলাদেশকে সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের টোল আদায়

চীনের বিরুদ্ধে নির্বাচনী তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী

১৭ বছর পর ভোট উৎসব: সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন

পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

শতাধিক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

মগবাজারে হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু