চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন শিশু পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপর হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র দাস জানান, খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


















