রবিবার , ২৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ২:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ রানা।

পুলিশ জানায়, উদ্ধারকৃতদের মধ্যে একজন পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের এসআই মুক্তার হোসেন জানান, স্থানীয়রা নদীতে ভাসতে থাকা লাশ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মরদেহগুলো যাতে ভেসে না ওঠে সে জন্য চালের বস্তা দিয়ে হাত বেঁধে নদীতে ফেলা হয়েছিল। মরদেহ পচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না।

এর আগে একই দিন দুপুরে বুড়িগঙ্গা থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা মা-ছেলে। নারীর বয়স আনুমানিক ৩৫ এবং শিশুর বয়স ৩ থেকে ৪ বছর। নারীর গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস এবং শিশুর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, শ্বাসরোধ করে হত্যার পর তাদের নদীতে ফেলা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

তরুণদের কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ার দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের

ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ

চলতি সপ্তাহেই প্রকাশ হবে নির্বাচনী রোডম্যাপ

বিদেশি সম্পদও জানাতে হবে প্রার্থীদের: দুদক চেয়ারম্যান

সিলেটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারাল তুরস্ক