মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বৃদ্ধি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) এক জরুরি সভায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে জেট ফুয়েলের (Jet A-1) দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। আজ মধ্যরাত (২৫ মার্চ) থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও দাম প্রতি লিটার ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ মার্কিন ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার কারণে এই মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। চলতি মার্চ মাসেই এ নিয়ে দ্বিতীয়বার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো। এর আগে ৮ মার্চ অভ্যন্তরীণ রুটে দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়েছিল। তবে এক মাসের মধ্যে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক’ ও ‘ক্ষতিকর’ হিসেবে আখ্যায়িত করেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটির দাবি, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এই বৃদ্ধির হার অনেক বেশি, যা অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া বহুগুণ বাড়িয়ে দেবে এবং অনেক ক্ষেত্রে ফ্লাইট পরিচালনা বন্ধের ঝুঁকি তৈরি করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা: তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ২০

ইনজুরিতে সোহান-শরিফুল, পাঁচ সপ্তাহ বিশ্রামে সোহান

রেয়ার আর্থ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া চুক্তি

রাঙ্গুনিয়ায় ঐক্যের বার্তা হুম্মাম কাদের চৌধুরীর

রিজভীর জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ

৩০ আসনে ফল ‘জালিয়াতির’ অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা জামায়াতের

পাঁচ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা: নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত