শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আবারও পিছোতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ

Spread the love

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই ঢাকায় আসার কথা ছিল রোহিত-কোহলিদের। তবে সেই সফর আবারও পিছিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত ভারত-বাংলাদেশ সিরিজটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিসিআইয়ের ওই সূত্র বলেন, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, আর বিসিবিও বছরের শুরুতে নতুন সময়ের খোঁজে রয়েছে।’

মূলত ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়। সূচি অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু নতুন সূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

এর অন্যতম কারণ ভারতের সঙ্গে আফগানিস্তানের নির্ধারিত সিরিজ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা।

ফলে একই সময়ে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন ভারতের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এ কারণেই সেপ্টেম্বরের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এখন ভারতীয় ও বাংলাদেশি ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিরিজের নতুন সময় নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত