সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে।

সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে পুলিশ। অনুমতিপত্রে নির্ধারিত স্থান ও সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের শর্ত অনুযায়ী, কর্মসূচিতে উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন প্রচার কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। একই সঙ্গে মাদকদ্রব্য ব্যবহার ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যক্রম থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, সেদিকেও আয়োজকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের নির্দেশনা মেনে চলা এবং সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার কথাও রয়েছে অনুমতিপত্রে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুয়ান্ডা–ডিআর কঙ্গোর মধ্যে শান্তিচুক্তি, ট্রাম্পের মধ্যস্থতা

দীর্ঘমেয়াদি পরিবর্তন না এলে ইরানের ওপর মার্কিন চাপ অব্যাহত থাকবে: জেডি ভ্যান্স

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

রাজধানীতে মেট্রোরেলে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির কড়া নিরাপত্তা

সাত জেলার সমাবেশ সম্পন্ন করে ভোরে ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

সিএনজি স্টেশন, বাসাবাড়ি ও শিল্পে তীব্র গ্যাস সংকট

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

এরদোগানের কড়া বার্তা: ইসরায়েল ‘সন্ত্রাসী রাষ্ট্র’, সিরিয়ার অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ

কালিহাতীতে মাইক্রোবাস ধাক্কায় সিএনজিতে আগুন, এক যাত্রী নিহত