শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ পর্যন্ত তদারকিতে থাকবেন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ

Spread the love

প্রশ্নপত্র ফাঁস ঠেকানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজে তদারকি করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। চক্রটির সঙ্গে জড়িত অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ায় এবার নিয়োগ প্রক্রিয়ায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তিনি সচিবালয়ে রাত জেগে উপস্থিত থেকে তদারকি করেছেন।

তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর আগামীকালের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে।

পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবারের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত