শনিবার , ২২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

Spread the love

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিনের বিএনপি মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

শুক্রবার শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

বন্যা পরিস্থিতির জেরে তিন বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি : মির্জা ফখরুল

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে ফের ২,৫০০ ঘনফুট সাদা পাথর জব্দ

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসছে: প্রধান উপদেষ্টা

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

সম্পদ বিবরণী প্রকাশ: প্রধান উপদেষ্টা-তার স্ত্রী সম্পদ কত

অগ্নিসংযোগ-নৈরাজ্য রুখতে কঠোর হুশিয়ারি ধর্ম উপদেষ্টার

নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি,রোগীদের দুর্ভোগ