শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগুনে পুড়ল ৪ ঝুটের গুদাম, ৩ ইজিবাইকের গ্যারেজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

Spread the love

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে চারটি ঝুটের গোডাউন ও তিনটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার ভোর ৬টার দিকে ফতুল্লার মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত আশপাশের গোডাউন ও গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে টিন দিয়ে অন্তত ১৫ থেকে ২০টি গোডাউন তৈরি করা হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা এসব স্থাপনা ভাড়া দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেখানে অনেকে ঝুটের ব্যবসা পরিচালনা করতেন। পাশাপাশি কয়েকটি স্থানে ইজিবাইকের গ্যারেজও ছিল।

অগ্নিকাণ্ডে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার ঝুটের গোডাউন এবং আলী, শহিদ ও আনোয়ারর ইজিবাইক গ্যারেজ পুড়ে গেছে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সর্বশেষ - অপরাধ