রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সেমিতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা? জোর আলোচনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ

Spread the love

আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা রঙিন হয়ে উঠবে ফুটবলের উন্মাদনায়। বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে তিন দেশে। স্বাগতিক তিন দলসহ ৪২টি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে; বাকি ছয়টি দল আসবে আগামী মার্চের প্লে-অফ থেকে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এবারের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ। ‘জে’ গ্রুপে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ পর্ব তুলনামূলক সহজ হলেও নকআউট পর্বে কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য। কোয়ার্টার ফাইনালেই হতে পারে স্বপ্নের আর্জেন্টিনা-পর্তুগাল লড়াই—যেখানে মেসি-রোনালদোর এক অনন্য মহারণ দেখার অপেক্ষায় থাকবে বিশ্ব। সেমিফাইনালে দেখা মিলতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্ল্যাসিকোরও, যদি দুই দলই গ্রুপে শীর্ষ হয়ে নকআউট পর্বে অগ্রসর হয়।

ব্রাজিলও পেয়েছে সহজ প্রতিপক্ষ। ‘সি’ গ্রুপে সিলেকাওদের সামনে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। প্রথম দিকে বড় বাধা না থাকলেও কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে আনচেলত্তির দলটি।

স্বাগতিক যুক্তরাষ্ট্রের গ্রুপকে ধরা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সহজ গ্রুপগুলোর একটি। ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে-অফ থেকে সম্ভাব্য তুরস্ক। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়ে যুক্তরাষ্ট্রের জন্য গ্রুপ পর্ব সহজ হওয়ার সম্ভাবনা বেশিই।

সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে গতবারের রানার্সআপ ফ্রান্স। ‘ধাই’ গ্রুপে এমবাপ্পেরা খেলবে সেনেগাল, নরওয়ে এবং সম্ভাব্য ইরাকের বিপক্ষে। ২০০২ সালে সেনেগালের কাছে হারের স্মৃতি এখনো তাড়া করে ফরাসিদের। নরওয়ের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা হালান্ডও বড় হুমকি হতে পারে এই গ্রুপে।

ফেবারিটদের মধ্যে ইংল্যান্ডকে লড়তে হবে ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার সঙ্গে। ২০১৮ সালের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের ব্যথা এখনো নতুন ইংলিশদের কাছে। আফ্রিকার শক্তিশালী দল ঘানার কারণেও কঠিন হয়ে উঠতে পারে গ্রুপের লড়াই।

স্পেনের সামনে অপেক্ষাকৃত সহজ পথ। ‘এইচ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। তরুণ তারকা লামিনে ইয়ামাল ও রদ্রিদের নেতৃত্বে স্পেনকে ধরা হচ্ছে এবারের অন্যতম ফেবারিট হিসেবে। জার্মানিও পেয়েছে সহজ গ্রুপ। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর ও কুরাকাও।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত