বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

Spread the love

এক প্রতিক্রিয়ায় একটি সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, তরুণ সমাজের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি হবে এবং নারী সমাজ আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। বিশ্বদরবারে দেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সম্মিলিত চেষ্টার ওপর জোর দেন তিনি।

মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও দিকনির্দেশনা স্মরণ করেন এবং দেশের অগ্রগতি ও নিজের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

সর্বশেষ - অপরাধ