বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দলীয় সহযোদ্ধাদের আবেগঘন বার্তায় বিদায় জানালেন মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ লিখে সহযোদ্ধাদের দীর্ঘ রাজনৈতিক পথচলার জন্য ধন্যবাদ জানান। রাজনৈতিক জীবনের দীর্ঘ দলীয় অধ্যায়ের সমাপ্তিলগ্নে তিনি জাতীয় সংসদ ভবনে আয়োজিত দলীয় সভায় বক্তব্য দেওয়ার সময়ও বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতার হিসাব বিবেচনায় মির্জা ফখরুলের জয়লাভ এবং বঙ্গভবনে যাওয়া প্রায় নিশ্চিত। এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর এই নির্বাচনের মধ্য দিয়েই তাঁর সরাসরি দলীয় রাজনীতির ইতি ঘটতে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ