রবিবার , ৩ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদ সামনে রেখে শপিংমল খোলা রাখার সময় রাত ৯টা করার দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে শপিংমল বন্ধের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তারা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার অনুমতি চেয়েছে।

সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর কাছে এই আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অধিকাংশ ক্রেতা অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করতে আসেন, ফলে সময়সীমা কমে যাওয়ায় বিক্রি কমে যাচ্ছে।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা—যেমন রেডিমেড গার্মেন্টস ও ছোট দোকানদাররা—এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘমেয়াদে এ অবস্থা চলতে থাকলে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা বেকারত্ব বাড়াতে পারে।

সমিতি আরও জানায়, শপিংমলের সময়সীমা কম থাকলে সরকারের ভ্যাট ও কর আদায়ও কমে যেতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই ঈদকে সামনে রেখে সময়সীমা বাড়ানোর বিষয়টি দ্রুত বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা থাকবে  যেসব  ব্যাংক

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল

জামায়াতও আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল: মির্জা আব্বাস

ইসরায়েল-হামাসের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি: টিআইবি

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি অঙ্গসংগঠন পুনর্গঠনের উদ্যোগ: নেতৃত্বে আসছে বড় পরিবর্তন