মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য পদ পাওয়া চার সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন। নতুন মনোনীত সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) এবং মো. ইসমাইল জবিউল্লাহ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাতকালে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সেখানে উপস্থিত ছিলেন।

দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। এর আগে সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতাদের অভিজ্ঞতা ও বিচক্ষণতা নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চের কাউন্সিলে গঠিত কমিটির পর এবারই নতুন চার নেতাকে অর্ন্তভুক্ত করা হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত