শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লিবিয়া থেকে আরও বাংলাদেশি ফেরাতে দূতাবাসের উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ

Spread the love

লিবিয়ায় আটক ও সমস্যাগ্রস্ত বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরাতে সক্রিয় ভূমিকা রাখছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৭৫ জন অভিবাসী দেশে ফিরেছেন। দূতাবাস জানিয়েছে, ফের নতুন করে লিবিয়ার বিভিন্ন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনে কাজ শুরু হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। ইতিমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাসের আশা, এই প্রচেষ্টার মাধ্যমে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজি থেকে নিবন্ধিত বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২৪ থেকে ২৬ আগস্টের মধ্যে ত্রিপলীতে নিবন্ধিত আবেদনকারীদের পাসপোর্ট বা আউটপাস জমা নেওয়া হবে। পরবর্তীতে তাদের ভিসা সম্পন্ন করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

পাসপোর্ট/আউটপাস জমা দেওয়ার শর্তাবলি:

  • মূল পাসপোর্ট ও একটি কপি জমা দিতে হবে।
  • হারানো বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের ক্ষেত্রে আউটপাস জমা দিতে হবে।
  • আউটপাসের জন্য পাসপোর্টের কপি ও ছবি সঙ্গে আনতে হবে।

সর্বশেষ - অপরাধ