রবিবার , ৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

Spread the love

নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, ঠিক সেভাবেই দেশ পুনর্গঠনের কাজেও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই ফটিকছড়িতে এসে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, আলেমদের সহযোগিতায় দেশ একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পেলেও বিগত সরকারের সময়ে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ পাচার ও চরম অনিয়মের ফলে সৃষ্ট সংকটের খেসারত এখন জনগণকে দিতে হচ্ছে। তবে উদ্ভূত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি জানান, চলমান গ্যাস সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটাই কমে আসবে।

একটি বৈষম্যহীন ও শান্তিময় বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবেন, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। আলেম-ওলামাদের সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের মানুষকে সঠিক পথে চালনা করা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া কেবল সরকারের একার দায়িত্ব নয়, বরং এতে সবার অংশগ্রহণ প্রয়োজন। এর আগে কক্সবাজার ও বাঁশখালীর সরকারি ও পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করে বিকেল ৩টা ২০ মিনিটে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছালে অপেক্ষমাণ সর্বস্তরের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সর্বশেষ - অপরাধ