বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের পক্ষে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর আইনগত সুযোগ নেই। প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি অথবা নির্বাচনের তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ করাবেন। তিনি আরও স্পষ্ট করেন যে, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার সময়ক্ষেপণ করবে না।



















