মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ

Spread the love

আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশ উপেক্ষা করে ভারতের দিল্লিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক বক্তব্য বা অডিও-ভিডিও বার্তা গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে জানান, বিচারাধীন বিষয় ও আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক ও মৌলিক দায়িত্ব। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সার্বিক তথ্য সরবরাহ ও গণমাধ্যম সংক্রান্ত আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্ট উপলক্ষ্যে বিদেশে অবস্থানরত শেখ হাসিনা কোনো প্রকার বক্তব্য প্রদান করলে এবং দেশের কোনো টিভি চ্যানেল, পত্রিকা বা অনলাইন প্ল্যাটফর্ম তা সম্প্রচার বা প্রকাশ করলে তা সরাসরি আদালতের নির্দেশ লঙ্ঘনের (কোর্ট অব কনটেম্পট) শামিল হবে। সরকার বা তথ্য মন্ত্রণালয় পূর্বেও এ বিষয়ে স্পষ্ট সতর্কতা জারি করেছিল এবং এবারও তা পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে।

তিনি আরো যোগ করেন, সরকার নিজে কোনো আদালত নয়, বরং আদালতের দেওয়া নির্দেশ কার্যকর করাই প্রশাসনের দায়িত্ব। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কেউ যদি দ্বিমত পোষণ করেন, তবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে চ্যালেঞ্জ করার আহ্বান জানান তিনি। তবে বিচারালয়ের সেই আদেশ বহাল থাকা পর্যন্ত দেশের প্রতিটি ব্যক্তি ও সংবাদ প্রতিষ্ঠানকে তা কঠোরভাবে মেনে চলতে হবে এবং ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেলা ১১টায় শুরু হচ্ছে সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন

জাকসু নির্বাচন থেকে কমিশনারের পদত্যাগ

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতে সংস্কার শুরু হবে : উপদেষ্টা

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৬ সদস্যের প্রতিনিধি দল

খালেদা জিয়ার অবস্থা গুরুতর, দোয়া চাইলেন মির্জা ফখরুল

বাজারের সব ধরনের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

ট্রাম্পের ‘টেলিফোন কূটনীতি’ ও ইসলামাবাদ সফর বাতিল

জাতীয় বিশ্বাসঘাতকদের সন্ধানে ইরানের অভিযান: ৫ ইসরায়েলি গুপ্তচর আটক

সংস্কারের কলা দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা-সালাহউদ্দিন আহমেদ

বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ