রবিবার , ২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি রেড অ্যালার্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ

Spread the love

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জারি করেছে পুলিশ সদর দফতর। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের সেন্ট্রাল অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে দেশের মাঠপর্যায়ের প্রতিটি ইউনিট, থানা, রেঞ্জ ও বিশেষায়িত বাহিনীর কাছে এই জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দে়শনায় বলা হয়, পুলিশের টহল জিপ, পিকআপ, স্টাফ বাসসহ সরকারি কাজে ব্যবহৃত সব ধরনের যানবাহনের নিরাপত্তায় অবিলম্বে বাড়তি পদক্ষেপ নিতে হবে। ডিউটি চলাকালে বা জরুরি প্রয়োজনে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে কেবল নিরাপদ ও সুরক্ষিত স্থান ব্যবহার করা এবং দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস বা সরকারি কম্পাউন্ডের ভেতরে রাখা যানগুলোর ওপর সিসিটিভি ও নিয়মিত টহলের মাধ্যমে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক সন্দেহজনক বোমা আতঙ্ক এবং মতিঝিল, মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের আশপাশে পরিত্যক্ত বস্তা উদ্ধারের ঘটনা জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। মতিঝিলে ‘ছাতা বোমা’ নিষ্ক্রিয়করণে পুলিশ সদস্য ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি পুনরায় সামনে আসার পরই মূলত পুলিশ সদর দফতর মাঠপর্যায়ে এই বাড়তি সতর্কা জারি করল। তবে পুলিশ সদর দফতরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টিকে বাহিনীর নিয়মিত নিরাপত্তা মহড়া ও দূরদর্শী সতর্কতার অংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহজনক বস্তুর বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ