বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

Spread the love

আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে পরিণত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের অনেক চ্যালেঞ্জের পাশাপাশি অপার সামর্থ্যও রয়েছে। দেশের অগ্রগতির জন্য এখন নিরাপদ বৈদেশিক বিনিয়োগ অত্যন্ত জরুরি।” দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ জোর দেন তিনি। বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা পুনরুল্লেখ করে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত