রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাকিবের  ব্যাপারে আইনি কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

সাকিবের দেশে ফেরার ব্যাপারে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (১৩ অক্টোবর) বিসিবিতে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে যেটা দেয়াল লিখনের কথা বলছেন বা সোশাল মিডিয়ায় কিছু দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার আহ্বান থাকবে কারো নিরাপত্তা যেন হুমকির মুখে না ফেলি।’

তিনি আরও বলেন, ‘যদি আইনগত কোনো বিষয় থাকে, আইন তো আইনের গতিতে চলে। এ বিষয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। না হলে বাইরের দেশগুলো বাংলাদেশে আসতে নিরাপত্তার অভাবটা অনুভব করবে।’  

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান ইস্যুতে জাতিসংঘে রাশিয়া, চীন ও পাকিস্তানের প্রস্তাব: যুদ্ধবিরতি ও হামলার নিন্দা

খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

হারিকেন ‘মেলিসা’র তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’

শেখ হাসিনার সরাসরি আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: আইসিটি চিফ প্রসিকিউটর

আনসার-ভিডিপিকে নিজের থানার বাইরে নির্বাচনি দায়িত্ব দেওয়ার দাবি বিএনপির

বুধবার থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিন

কক্সবাজার সৈকতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান