শুক্রবার , ১৭ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় একটি যৌথ বিশেষ অভিযানে ৮১ জন বাংলাদেশিসহ মোট ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম). গত বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) দুপুর ২টা থেকে একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে এই অভিযান চালানো হয়. মূলত অননুমোদিত উপায়ে বিদেশি কর্মী নিয়োগ এবং আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, স্থানীয় অভিবাসন বিভাগ ও জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) প্রায় ৭০ জন কর্মকর্তার সমন্বয়ে এই যৌথ তল্লাশি চালানো হয়.

পাহাং অভিবাসন বিভাগের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, উক্ত নির্মাণস্থলে কর্মরত মোট ১৪৫ জন বিদেশি নাগরিকের পরিচয় ও ভিসা সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়. এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ১০৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন. আটকদের মধ্যে সবচেয়ে বড় অংশই হচ্ছে বাংলাদেশি নাগরিক (৮১ জন). এছাড়া আটক বাকিদের মধ্যে ২৯ জন ইন্দোনেশীয়, ২ জন নেপালি এবং ১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন.

অভিবাসন বিভাগের তথ্যমতে, আটকদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে. এর মধ্যে বৈধ পাসপোর্ট বা ট্রাভেল পারমিট ছাড়া অবৈধভাবে অবস্থানের দায়ে ৬১ জন, ভিসার অনুমোদিত মেয়াদের অতিরিক্ত সময় থাকার জন্য ২৬ জন, আইনভঙ্গের অন্য একটি ধারায় ১ জন এবং অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগে আরও ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে. আটক সকল অভিবাসীকে পরবর্তী আইনি পদক্ষেপ ও অধিকতর তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে.

সর্বশেষ - অপরাধ