শনিবার , ৩০ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী লেনে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে বাসটির অন্তত পাঁচজন যাত্রী আহত হন। এর কিছুক্ষণ পর পেছন থেকে আসা আরও তিনটি বাস একে একে ধাক্কা দিলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশাল মহানগর বিএনপির দুই নেতার বাসায় হামলা

সোহেল তাজের দাবি: দেশে অগ্নিসন্ত্রাসের মূল নায়ক একজনই

মঙ্গল-আনন্দ দুটোই বাদ, নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার

কালিহাতীতে মাইক্রোবাস ধাক্কায় সিএনজিতে আগুন, এক যাত্রী নিহত

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ইরানে আবারও মার্কিন-ইসরায়েল হামলার নতুন ছক