মঙ্গলবার , ৩০ জুন ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

Spread the love

বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী বুধবার (১ জুলাই) সারাদেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, চট্টগ্রামস্থ প্রধান স্থাপনা থেকে শুরু করে বিপিসির আওতাধীন সব কোম্পানির দেশের অভ্যন্তরীণ ডিপোসমূহের কার্যক্রম এদিন সম্পূর্ণ স্থগিত থাকবে।

তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে জেট-এ১ জ্বালানি তেল সরবরাহ সচল রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোতে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ডিপোর মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ইতোমধ্যে আদেশের অনুলিপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন বিমান হামলা, নিহত ২০

শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ভোট নিয়ে হাসিনার বিরুদ্ধে কড়া সমালোচনায় আসিফ নজরুল

বিএনপি-জামায়াতকে বৈঠকে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ সিটির পশুর হাট এবার বিএনপির দখলে: নিয়ম ভেঙে অর্ধেক দামে ইজারাও!

ইরানে ইসরায়েলি বিমান হামলা: কাশানের গুরুত্বপূর্ণ রেলসেতু ধ্বংস ও ২ জন নিহত

এনসিপির মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক বিধি মেনে শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ই-পারিবারিক আদালত ভোগান্তি কমাবে: আইন উপদেষ্টা

ব্রিকস বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী