বুধবার , ১৩ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুয়েতে বিষাক্ত মদে ১০ প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

Spread the love

কুয়েতে বিষাক্ত মদ পান করে ১০ জন প্রবাসী মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, নিহতদের মধ্যে কয়েকজন ভারতের মালয়ালি সম্প্রদায়ের হতে পারেন। তবে কুয়েতি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে সবার পরিচয় প্রকাশ করেনি।

ঘটনাটি গত রবিবার ঘটে। ফারওয়ানিয়া ও আদন হাসপাতালে মদ বিষক্রিয়ার লক্ষণ নিয়ে প্রায় ১৫ জন প্রবাসী ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়, বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মদগুলোতে মারাত্মক বিষাক্ত উপাদান মেশানো ছিল এবং সেগুলোর উৎসও শনাক্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে গভীর তদন্ত শুরু করেছে।

কুয়েতে মদ নিষিদ্ধ হওয়ায় অবৈধভাবে উৎপাদিত ও বিক্রি হওয়া মদ নিয়ে দীর্ঘদিন ধরেই শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব মদে শিল্পকারখানার রাসায়নিক ব্যবহার করা হয়, যা দ্রুত মৃত্যুর কারণ হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

টানা বর্ষণ ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, বিপৎসীমার ওপরে তিস্তা

???? পাচারের জন্য বন্দি ৬৬ জন নারী-শিশু উদ্ধার

ইউক্রেনকে নিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন ট্রাম্প জুনিয়র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে

নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অযোগ্য করার দাবি জামায়াতের

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বক্তব্যে অজ্ঞতার পরিচয়: মাহদী আমীন

ফিলিপাইনের মিনদানাও দ্বীপে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সার পাচার রোধে কঠোর ব্যবস্থা: কৃষি উপদেষ্টা

তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন