বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে চরম বেগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

Spread the love

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের চার ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিকেল ২টা ১০ মিনিটে আগুন লাগার পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুনের তীব্রতা ক্রমেই বাড়ছে, ফলে আটতলা ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন,

“আমরা অন্তত ২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছি। আগুন এতটাই ভয়াবহ যে ষষ্ঠতলা পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের টিম পঞ্চম তলা থেকে আর ওপরে উঠতে পারেনি।”

আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিটের দমকলকর্মী কাজ করছে। পাশাপাশি সহায়তা করছে নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনাবাহিনীর একটি টিম। দুর্ঘটনা এড়াতে পুলিশ, সেনা ও শিল্প পুলিশের সদস্যরা ভবনের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।

শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “কারখানায় প্রায় ৮০০ শ্রমিক-কর্মকর্তা ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সবাই নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনসহ আশপাশের ইউনিটগুলো কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো আগুনের উৎস চিহ্নিত করা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ