শনিবার , ২৩ মে ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এক মাসের মধ্যে রামিসার খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে:প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

Spread the love

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়ে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের খুনিকে আগামী এক মাসের মধ্যে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ নিশ্চিত করার সুষ্পষ্ট ও ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে কবির বাল্যস্মৃতিবিজড়িত দরিরামপুরের নজরুল একাডেমি মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী অত্যন্ত ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, বিগত বিতাড়িত ফ্যাসিবাদের শাসনামলে দেশের মানুষের মানবতা, মানবিকতা এবং আবহমান কালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যার চূড়ান্ত ও নির্মম অবক্ষয়ের প্রমাণ মিলেছে ঢাকার মিরপুরে এই নিষ্পাপ শিশুটির বর্বরোচিত মৃত্যুর মাধ্যমে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কোনো অবস্থাতেই নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ মেনে নেবে না এবং রামিসার খুনি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধী এভাবে অবুজ শিশু বা নারীর ওপর হাত তোলার দুঃসাহস না পায়। একটি নিরাপদ, সাম্যবাদী ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি সামাজিক মূল্যবোধের পুনরুজ্জীবনে কবি নজরুলের জীবন ও কর্মের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা ও স্বজনদের সান্ত্বনা দিয়ে এসেছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জমকালো জাতীয় স্মারক সভায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাবির অধ্যাপক তারিখ মনজুর এবং স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার

গণভোটসহ পাঁচ দফায় জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য

ইরানের পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি : মার্কিন শিবিরে আতঙ্ক

শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ

জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে ১৪২ দেশ

মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পবিত্র ঈদুল আজহা উদযাপিত: ত্যাগের মহিমায় ভাস্বর দেশ

মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান: ট্রাম্পের জরুরি তলব ও যুদ্ধের নতুন কৌশল

নিজ কেন্দ্রে ৮৯৯ ভোট পেয়ে এগিয়ে মির্জা আব্বাস