শনিবার , ১৬ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক মন্ত্রী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং প্রখ্যাত শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহা আর নেই। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে তাসনিম সিনহা। বরেণ্য এই রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মৃত্যুতে মুন্সীগঞ্জসহ দেশজুড়ে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বর্ণাঢ্য জীবন ও কর্মজীবন: ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তিনি সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও, ১৯৭৫ সালে পিতার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা ‘একমি গ্রুপ’-এ যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজনীতি ও সংসদীয় অবদান: মিজানুর রহমান সিনহা ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগদান করেন এবং দীর্ঘ সময় দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ (সপ্তম) ও ২০০১ (অষ্টম) জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে বিপুল ভোটে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলেও গুরুতর অসুস্থতার কারণে পরবর্তীতে মনোনয়নে পরিবর্তন আনা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অংশ নেওয়ার আশা প্রকাশ করলেন প্রেস সচিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ: নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের পদক্ষেপ

শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

আগ্রহের কেন্দ্রে তারেক রহমান

জুলাই সনদ সংসদের বিষয়, আদালতের নয়: দাবি জামায়াতের

সোমবার গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা আগামীকাল