স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir-এর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন CIRDAP-এর মহাপরিচালক P. Chandra Shekhar।
সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
মন্ত্রী বলেন, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে CIRDAP বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় P. Chandra Shekhar বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















