সোমবার , ৪ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হরমুজ প্রণালীতে জাহাজ সরাতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ণ

Spread the love

ইরান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে নতুন উদ্যোগ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই পরিকল্পনার আওতায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা দেওয়া হবে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, এই উদ্যোগটি একটি মানবিক পদক্ষেপ, যেখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোও সম্পৃক্ত থাকবে। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে তাদের প্রতিনিধিদের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

তবে কীভাবে ৮৫০টির বেশি জাহাজকে নিরাপদে বের করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সরাসরি যুদ্ধজাহাজ দিয়ে এসকর্ট না দিয়ে সমন্বিত নৌ-চলাচল ব্যবস্থার মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হতে পারে।

এদিকে ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরান প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানি বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়।

বর্তমানে হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাপ সামলাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ সাত দেশ

বিশ্বকাপ নিয়ে ভারতের সফর বাতিলের ঘোষণা: আসিফ নজরুল

ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ওসমানীনগরে লরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

বছরের প্রথমেই ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশে

কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন

পিএমএফ হামলা অনুমোদনের খবর অস্বীকার করেছে বাগদাদ

গণঅধিকার পরিষদ নেতা ফারুক আহত, হামলার অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসায় পূর্ণ সহযোগিতা করবে সরকার: প্রেসসচিব